সাতকানিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৪ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

রবিবার (৯ এপ্রিল) কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া বাজার এলাকা থেকে ডবলমুরিং থানার এই সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মুজিবুর রহমান। তিনি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকার চিববাড়ী মৃত মোহাম্মদ ইসমাইল এর ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.