পথচারী রোজাদারদের মাঝে সূর্য সাথী’র ইফতার

বাদুরতলা ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক যুব ও ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’র উদ্যোগে অসহায়, গরীব ও দুস্থ পথচারী রোজাদারদের মাঝে মঙ্গলবার (১৮ এপ্রিল) মাসব্যাপী চলমান ২৬তম ইফতার বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে ইফতার বিতরণ করেন বহদ্দারহাট হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সমাজসেবক নুরুল আলম শিপু। বিতরণ কালে তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। এই পবিত্র মাসে গরীব-অসহায়দের প্রতিদিন ইফতার দিচ্ছে সূর্য সাথী সংগঠন। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে নগরীতে গরীব-অসহায় মানুষদের দুঃখ-দুর্দশা অনেকাংশে লাঘব হবে।’

উপস্থিত ছিলেন মোহাম্মদ রাহান, বাবর সূর্য সাথী সংগঠনের সভাপতি মুহাম্মাদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির মাহমুদ খুসরু রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, অর্থ সম্পাদক কামরুল হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হিশাম ইমু, তথ্য ও প্রচার সম্পাদক আশিকুল ইসলাম আশিক, আপ্যায়ন সম্পাদক মো. আনিসসহ সূর্য সাথী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.