চট্টগ্রামের চকবাজারে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ইফতি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) চকবাজারের ধুনিরপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, চকবাজারের ধুনিরপুলে এক পথচারী থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা ধরে ফেলে। ধরার পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার এসআই শাহাজালাল।
স্থানীয়রা আরও জানান গ্রেপ্তার ইফতি ছিনতাই চোর পকেটমারের মূলহোতা মহানগর যুবদল নেতা বাদশার আপন ভাগিনা। যুবদল নেতা বাদশার নেতৃত্বে ইফতি সবসময় লোকজন নিয়ে তার মিছিল মিটিংয়ে উপস্থিত থাকতো। তার একটি বিশাল বাহিনী রয়েছে। যারা বর্তমানে তারা গাঁ ডাকা দিয়েছে।