সিটি জাফরেরর মৃত্যুতে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাসের শোক

চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদের আর নেই। আজ ভোরে চট্টগ্রামের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর এবং তিনি পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.