সাতকানিয়া-লোহাগাড়ায় অসহায় দুঃস্থ মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভা প্রাঙ্গণে এলাকাভিত্তিক বিভিন্ন প্রতিনিধির হাতে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়। এরপর এসব ঈদ উপহার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে পৌঁছে যাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, কেঁওচিয়ার সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া সদরের সেলিম উদ্দীন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ।