সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

 

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়ায় ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।


শুক্রবার ২৮শে এপ্রিল বিকালে সাতকানিয়া আদালত প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বাবা অ্যাডভোকেট সুনীল বড়ুয়া। যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন চৌধুরী কচিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের জজ ইব্রাহিম বিন খলিল, লোহাগাড়া আদালতের জজ মো. শরীফুল হক, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির  আরাফাত, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইনজীবীদের ক্লার্ক, লিগ্যাল এইডের সেবা গ্রহিতা ও আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.