বিট পুলিশিং সমস্যা সমাধানে সহায়ক

পটিয়া প্রতিনিধি

শনিবার (৭ মে) বিকাল ০৪:৩০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ৪,৫ ও ৬নং বিটের সমন্নয়ে ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক, ৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া ডালিমসহ পটিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বদানকারী স্থানীয় ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক,মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, স্থানীয় জনসাধারণ ও বিট ইনচার্জ এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, এসআই(নিঃ) উনুমং মারমা। উক্ত বিট পুলিশিং সভায় মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, সাইবার অপরাধ, গরু চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া ও সমাজের নানা অপরাধ নিয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়। উক্ত সময়ে সভায় উপস্থিত লোকজনদের মধ্যে হতে সমাজের নানাবিধ সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোযোগ সহকারে তাদের বক্তব্য শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধান প্রদানসহ অন্যান্য সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত বিট পুলিশিং সভায় সমাজের নানা স্তরের ২৫০ থেকে ৩০০ জন লোক অংশগ্রহন করেন। এই ধরনের বিট পুলিশিং সভার আয়োজন করে জনগনের কাছে গিয়ে জনগনের সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষনিক সমাধান প্রদান সহ অন্যান্য সমস্যা সমাধানের দ্রুত উদ্দ্যেগ গ্রহন করায় উপস্থিত লোকজন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ ,পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পটিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.