নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টাকা বিনিময়ে একজনের জমি আরেকজনের নামে লিখে দেয়ার মহাজন এখন – চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সর্দার মো: জাহাঙ্গীর হোসেন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ার একটি বিরোধীয় জমি আর্থিক বিনিময়ে আরেকজনের নামে প্রতিবেদন দাখিল করার অভিযোগ ওঠেছে -সার্ভেয়ার সর্দার মো: জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের রুদ্র পাড়ার বঙ্কিম রুদ্র এর ছেলে- বাসুদেব রূদ্ধ এর পৈতৃক সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার আশংকায়, একই এলাকার কমল কৃষ্ণ রুদ্র এর ছেলে শংকর রুদ্র ও কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রহিম,আব্দুল মান্নান ও আব্দুল মালেকের বিরুদ্ধে বাইতুল ইজ্জতের পাশে সত্যপীর মাজারের সামনে ও দক্ষিণ পাশে প্রায় ৭গন্ডা পরিমাণ জমির জন্য চট্টগ্রাম এডিএম (দক্ষিণ)কোর্টে একটি ফৌজদারি ১৪৫ ধারার মামলা দায়ের করেন।
মামলায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাতকানিয়া থানাকে নির্দেশ প্রদান পূর্বক পাশাপাশি সাতকানিয়া উপজেলা ভূমি অফিসকে মালিকানা নির্ধারণ করে একটি দখল প্রতিবেদন দেয়ার জন্যও নির্দেশ প্রদান করা হয়।
সাতকানিয়া ভূমি অফিস কর্তৃপক্ষের বরাতে উক্ত বিরোধীয় জমির দখল পরিমাপ করে প্রতিবেদন দেয়ার দায়িত্ব পান দিনকে রাত বানানোর মহাকারিগর এই সার্ভেয়ার সর্দার জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম এডিএম(দক্ষিণ) কোর্টের ৪৪৯/২৬ মামলার বাদী ভুক্তভোগী বাসুদেব প্রতিবেদককে বলেন- সকল কাগজপত্র সঠিক থাকার পরও এবং সার্ভেয়ার সর্দার জাহাঙ্গীর হোসেনের চাহিদামতো- যাবতীয় খরচ বহন করার পরও আমার বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায় ভাবে বেশী টাকা খেয়ে আদালতে আমার বিবাদীদের বিরুদ্ধে দখল প্রতিবেদন দাখিল করেছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য -অভিযুক্ত সার্ভেয়ার সর্দার জাহাঙ্গীর হোসেনকে কল করা হলে ফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।