বাঁশখালীতে ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা

বাঁশখালী  প্রতিনিধিঃ

ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিদারুল হক শাকিব সভাপতিত্বে কর্মশালার আলোচনায় অংশ নেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন কাউন্সিলর যথাক্রমে যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান , ডাঃ ওয়ালিউল্লাহ, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, কাউন্সিলর ইসহাক, প্রণব কুমার দাশ, বদিউল আলম, আক্তার হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় পরিষদের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর পার্থ সিংহ, ও মাহমুদুল হাসান সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্পের কারণ হচ্ছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, পাহাড় ঘেষেঁ ইটভাটা, অবৈধ বসতি, অপরিকল্পিত অবকাঠামো গড়ে উঠা, নির্বাচারে বৃক্ষনিধনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য সমতলে আবাসন নির্মাণ, পাহাড়ে পাদদেশে ঘর-বাড়ি নির্মাণ বন্ধ করা, পাহাড়ে পরিবেশ বান্ধব ও পাহাড় রক্ষাকারী গাছ-বাঁশ রোপন, পাহাড় থেকে মাটি কাঁটা, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধের উপর গুরুত্বারোপ করেন

মন্তব্য করুন

Your email address will not be published.