সাতকানিয়া প্রতিনিধি
শিশুসহ নিহত ২, একই পরিবারের আরও ৩ জনসহ সিএনজি চালক গুরুতর আহত!
বান্দরবানের সুয়ালক কামার পাড়া এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ট্রাকের সংঘর্ষের ঘটনায় শিশু ও ১যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে একই পরিবারের আরো ৩জন।
আহতও নিহতরা সাতকানিয়া উপজেলার ছদাহার ৪নং ওয়ার্ডের আফজল নগর এলাকার সবাই।
স্থানীয়সূত্রে জানাযায় নিহতদের পরিবারের আরও ৩ জনসহ সিএনজি চালকও গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন সাজ্জাদ হোসেন (২৭)। একই সিএনজিতে থাকা সাজ্জাদের নতুন স্ত্রী,এবং সাজ্জাদের বড় ভাই হামিদ হোছেনসহ পরিবারের মোট ৪ সদস্যসহ সিএনজি চালককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
সূত্রে জানাযায়-একই পরিবারের সবাই মিলে নতুন বউসহ নীলাচলে তারা ভ্রমণ করে আসার পথে বান্দরবানের সুয়ালক এলাকার কাদের কোম্পানীর কেবিএম ইটের ভাটার ডাম্পার ট্রাকের বেপরোয়া গতিতেই মুচড়ে যায় সিএনজিসহ সিএনজিতে থাকা যাত্রীরা,ফলে এই দূর্ঘটনা ঘটে।