নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী সহিংসতার মামলায় খাগরিয়ার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নির্বাচনী সহিংসতা ও আওয়ামী প্রার্থী আক্তার চেয়ারম্যানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের মামলায়ও আওয়ামী প্রার্থীর বাড়িঘরে হামলার মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন— খাগরিয়ার আকবর পাড়ার মৃত নেয়াজুর রহমানের ছেলে মো, ফোরকান, মজিদের পাড়া এলাকার মৃত ছালেহ আহাম্মদের ছেলে মো. রফিক প্রকাশ ডাকাত রফিক, তার ভাই আবদুল গফুর (৫২), একই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, বিশেষ অভিযানে খাগরিয়ার সাবেক চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি ইয়াসির আরাফাত আরো বলেন গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৮টি জিআর ননজিআর মামলা রয়েছে যাহা-
সাতকানিয়া ৭(২)২২,সাতকানিয়া ৮(২)২২ স্পেশাল ট্যাইবুলাল ১২৭/২২,সাতকানিয়া ১১(২)২২ –
সাতকানিয়া ১১(২)২২.বিস্ফোরক।স্পেশাল, ট্যাইবুনাল ৬/২৩.সাতকানিয়া ১৬(৩)২২ সাতকানিয়া ২৫(১)২২
,সাধারন ডায়রী ৬২৮/২১.নন জি আর ১৪৬/২১.
সাতকানিয়া ২২(৩)১৬