সেন্টমার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৬ মে) সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিক্যাল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.