প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে আওয়ামী যুবলীগের উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখা যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিস।
সাধারণ সম্পাদক ও কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য হাসান মাহমুদ, আনোয়ার হোসেন অভি, জাহাঙ্গীর আলাম, আবু সালেহ শান, আবুল কালাম আজাদ, নুরুচ্ছফা, জসিম উদ্দিন, হেলালুর রহমান, আলী নূর মানিক, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন লিটন, মো আলমগীর, সুজন, দিনার মাহমুদ ফারুক, সাব্বির হোসেন ও জমির উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান একজন প্রধানমন্ত্রী হত্যা হুমকি রাষ্ট্রদ্রোহিতার সামিল। অনতিবিলম্বে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহি মামলা রুজু করে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।