পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুন) রাত আটটার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ফোরক সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত জাহাঙ্গীর আলম মনসা গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে বউয়ের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে আত্মহত্যা করেছে। গত ৬ মাস পূর্বে নিহত জাহাঙ্গীর আলম একই উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের হারুনের মেয়ে জেরিন আকতারকে বিয়ে করেছিলেন। তিনি ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে রাজধানীর ধানমন্ডি শাখায় চাকরি করতেন। এসময় তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তিনি নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছেন। রাতে পটিয়া হাসপাতাল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমদাদ হোসাইন জানান , রাত ৮.৫০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে এক যুবককে নিয়ে আসে। এসময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। নিহতের গলায় দাগ রয়েছে।