রেল কর্মচারীদের বদলির প্রতিবাদে বিক্ষোভ

রেল কর্মচারীদের বদলিকে হয়রানিমূলক আখ্যা দিয়ে ও বেতন-ভাতা সময়মতো না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।

রোববার (২৫ জুন) সকালে ১১টার দিকে পাহাড়তলী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়া উপস্থাপন করেন শ্রমিক লীগ নেতারা। এ সময় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, সহ সভাপতি শহীদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.