সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেঁওচিয়া ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার , ২৫জুন বিকেলে গ্রিন টার্চ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, এরফানুর রহমান সুমনের সভাপতিত্বে মোঃ আবু ছালেহ শানের সঞ্চালনায়, উক্ত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ গোলাম রাব্বানী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহিন আহমেদ চৌধুরী, সালমান হোসেন, মাস্টার মোহাম্মদ ইউনুচ,আবুল হাসেম,মোহাম্মদ সেলিম,আবছার তালুকদার, মালেক খান,রিফন দাশ সুজন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০ নং কেওঁচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী। এ সময় সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক আবু ছালেহ শানের স্বাক্ষরিত পত্রে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফারুক খান এবং সাধারণ সম্পাদক মোঃ কাজী মাহবুব আলম, আগামী তিন বছরের জন্য ১০নং কেঁওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক অনুমোদন দেওয়া হয়।
আগামী ২মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটির গঠন করতে হবে, অন্যতায় অত্র কমিটি বাতিল বলে গণ্য হবে, এছাড়া কারো বিরুদ্ধে অনৈতিক সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।