সাতকানিয়ার ছদাহায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি

 

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে আইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু আইরা উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন তালুকদার পাড়ার জাহেদুল ইসলাম তালুকদারের মেয়ে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম জানান, কয়েকদিন আগে শিশু আইরার মায়ের একটি অপারেশন হওয়ার পর হাসপাতাল থেকে গিয়ে নানার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন সকালে নানার বাড়ি পুকুরে পড়ে যায় আইরা। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মন্তব্য করুন

Your email address will not be published.