সময় বাড়ছে মেট্রোরেল চলাচলে

 

মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৮ জুলাই রাত থেকে এটি কার্যকর হবে। প্রাথমিকভাবে এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতি স্টেশন থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.