উত্তরার ১৩নম্বর সেক্টরের বসবাসরত বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময় সভা

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজধানীর উত্তরায় ১৩নম্বর সেক্টরের বসবাসরত বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৬ই জুলাই(বৃহস্পতিবার) সকাল ৮টায় উত্তরার একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি শিল্পপতি দয়াল বড়ুয়া বলেন-বাংলাদেশ আজ সোনার বাংলায় পরিণত হয়েছে, সামনে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করবে।

 

তাই এই উন্নয়নের ধারা যাতে অব্যহত থাকে সেজন্য আগামী জাতীয় সংসদেও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন।

 

আমি এই জনপদের কোন বসন্তের কোকিল নই দীর্ঘকাল ধরেই এই এলাকায় আপনাদের সাথে আমার বসতি। আপনারা আমার সবকিছু জানেন এবং চেনেন আমি আপনাদের সন্তান।

আপনারাই আমার পরিবার পরিজনও আত্বার আত্মীয়।

তিনি উক্ত মতবিনিময় সভায় আরো বলেন-আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হই আর না হই আপনাদের সাথে নিয়েই শেষ হবে আমার পথচলা,আমাকে আপনার পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন শুধু।

 

উল্লেখ্য- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া ঢাকার ১৮আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী।

মন্তব্য করুন

Your email address will not be published.