সাতকানিয়া উপজেলায় বিষপানে দুলন দাশ নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসরে যান।
জানা যায়, পারিবারিক অশান্তির কারণে দুলন দাশ তাঁর মেজ ভাইয়ের বাড়িতে থাকতেন। সেখানে সোমবার বিষপান করেন তিনি।
দুলন দাশের মেজ ভাই সমর কুমার দাশ সিভয়েসকে বলেন, ২০২২ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুলন। এরপর থেকে ভালোভাবে চলাফেরা করতে পারতেন না তিনি। একসময় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকতে শুরু করেন দুলন।
পাঁচলাইশ থানার এসআই আব্দুল কুদ্দুস সিভয়েসকে বলেন, সোমবার বিষপান করলে গুরুতর অবস্থায় রয়েল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।