সাতকানিয়ায় স্কুল শিক্ষকের জমি জোর করে দখলচেষ্টার অভিযোগ

 

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা মৌজার খরিদাকৃত জমি দখল অপচেষ্টার অভিযোগ ওঠেছে।

উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর এওঁচিয়ার আউলিয়া বাড়ির বাসিন্দা ওসমান গনি এই অভিযোগ করেন একই এলাকার জাগির হোসেন (৪০), আবচার উদ্দিন (৩২),নুরুল ইসলাম(৫৫) এর বিরুদ্ধে।

 

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ১৯ জুলাই রাত ৩ ঘটিকার সময় কাঞ্চনা মৌজায় খরিদাকৃত জায়গায় অনুপ্রবেশ করে জায়গার সীমানা প্রাচীর ভেঙে ফেলে এসময় পানির মোটর, নলকূপ, বনজ ও ফলজ জাতির কয়েকশ গাছ ধ্বংস করে ফেলে৷ এসময় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতির করে।

এরপর তাদেরকে ক্ষতিসাধনের কথা বলতে গেলে তারা মারধর ও মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন বিষয়টা শুনেছি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এদিকে অভিযুক্ত জাগির হোসেন বলেন আমি ওদিন রাত ১১টা পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম, আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে।

এটা মাষ্টার ওসমান গনি নিজেই করে আমাদের ফাঁসার চেষ্টা করছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.