নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় আগুনে পুড়েঁ ছাই হলো প্রাইমারী এক শিক্ষকের বাড়িসহ ৫টি ঘর।
৪ঠা আগষ্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চনার ৯নং ওয়ার্ডের গুরগুরি এলাকায় বৈদ্যুতিক পাখা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন।
জানাযায়, সাতকানিয়ার কাঞ্চনার গুরগুরিতে বৈদ্যুতিক পাখা থেকে হঠাৎ আগুনের উৎপত্তি ঘটে মুহূর্তের মধ্যেই পাশাপাশি ৫টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে।
মুহূর্তেই আগুনের লেলিহানে ছাইঁ হয়ে যায় কাঞ্চনা ফুলতলার প্রাইমারি স্কুল শিক্ষক শাহআলের বাড়িসহ সিরাজুল ইসলামের ছেলে জামালের বাড়ি,মৃত মো:ইউনুসের ছেলে শহিদুল ইসলামের বাড়ি,সেলিমের বাড়িসহ মোট ৫টি টিনের ঘর।
আগুনে পুঁড়ে যাওয়া ঘরের বর্ণনা দিতে গিয়ে স্কুল শিক্ষক মো:শাহআলম হাউমাউ কেঁদে বলেন-আমি ভাই মাগরীবের নামাজ পড়তে গিয়ে এসে দেখি চারিদিকে আগুন আর আগুন আমার সব শেষ!
এদিকে আগুনে পুঁড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন-৫টি ঘরের সব তো শেষ ক্ষতির তো কোন অন্ত নেই।
আমি বিত্তবানদের অনুরোধ জানাচ্ছি তাদের পাশে যেন সবাই এগিয়ে আসে।
কারণ এই ৫ঘরের লোকজনের এখন মাথা গোজাঁরও ঠাই নেই।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন- আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসি প্রায় ১ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি, ৫টি ঘর পুড়ে গেছে।
এদিকে সরেজমিনে গেলে প্রতিবেদককে স্থানীয়রা জানান ৫টি ঘরে অন্তত ১০লাখ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের।