এওচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

 

 

নিজস্ব প্রতিবেদক 

সাতকানিয়া উপজেলার এওচিয়ায় গাছ কাটতে ওঠে প্রাণ গেলো এক যুবকের।

১৪ই আগষ্ট (সোমবার)বিকাল ৩টায় উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা মুনার পাড়া এলাকায় গাছ কাটতে গেলে গাছের সাথে লাগোয়া বৈদ্যুতিক তারের সাথে লেগে এই ঘটনা ঘটে।

নিহত যুবক পশ্চিম গাটিয়া ডেঙ্গার মৃত আবুল হোসেনের ছেলে মো:সেলিম।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বলেন, আমাকে  আজ দুপুর ৩টার দিকে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ কল করলে আমরা মুহূর্তের মধ্যে গিয়ে কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান ও এওচিয়ার চেয়ারম্যানের উপস্থিতিতে গাছে লটকে যাওয়া সেলিমের লাশ উদ্ধার করি।

এদিকে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ বলেন-আমি খবর পাওয়ার সাথে সাথেই আমি নিজেই ফায়ার সার্ভিস নিয়ে গিয়ে নিহত সেলিমকে মৃত অবস্থায় উদ্ধার করি।
সেলিম আমার এওচিয়ার বাসিন্দা তবে ঘটনাস্থল ছিলো কাঞ্চনা।

মন্তব্য করুন

Your email address will not be published.