সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা, নতুন কমিটিতে রাফসান-সাখাওয়াত
সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে পরক্ষনে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগসহ দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিও বিলুপ্ত করা হয় বলে নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সকালের সময়কে জানান, গঠনতন্ত্র না মেনে কমিটি হওয়ায় দক্ষিণ জেলার আওতাধীন চারটি কমিটি বাতিল করা হয়েছে।