নির্বাচনী ব্যস্ততার আড়ালে কাটছে পাহাড় জ্বালাচ্ছে লাকড়ি,অভিযানে ধরা লাকড়ির গাড়ী

সাতকানিয়ার এওচিয়ার ছনখোলা-

সৈয়দ আককাস উদদীন

 

  • চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী ব্যস্ততার আড়ালে কাটছে পাহাড় জ্বালাচ্ছে লাকড়ি উজাড় হচ্ছে বন,কাদঁছে পরিবেশ তবে দেখার কেউ নেই।

    এওচিয়া চূড়ামনি ও ছনখোলার ব্রিকফিল্ডগুলি এমনিতে গড়ে ওঠেছে পাহাড়ের মাটি আর বন ধ্বংসের মধ্য দিয়ে,প্রকাশ্যে ডাম্পার যোগে পাহাড় থেকে গাছ নামিয়ে তারা ভাটাগুলিতে ব্যবহার করে আসছে জ্বালানী হিসেবে।

  • আর সেই জ্বালানির চু্ল্লীতে থাবা পড়েছে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার।

    এসিএফ দেলোয়ার হোসেনের উপস্থিতিতে রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার নেতৃত্বে এওচিয়ার ছনখোলার ৫/৬টি ইটভাটায় অভিযান চালানো হয় এবং দুটি ইটভাটা থেকে লাকড়িও জব্দ করা হয়।

    ২৬শে ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলায় এওচিয়ার ১নং ওয়ার্ড ছনখোলায় এই অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, দীর্ঘসময় ধরে এই জনপদের ইটভাটাগুলি পরিবেশ আইন লংঘ করেই কার্যক্রম চালিয়ে আসছিল।

  • দফায় দফায় বিভিন্ন সংস্থার অভিযানেও থেমে নেই তাদের অবৈধ কার্যক্রম।

    বন বিভাগের অধীনে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা বেশ কয়েকবার অভিযান চালিয়ে আসছিলো।

    তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ৫/৬টি ব্রিকফিল্ডে অবৈধ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লাকড়ি এমন খবরে মাঠে নামে বনবিভাগের টীম, ফলে ইউবিএম এবং বিবিসি নামক দুটি লাকড়ির ইটভাটা থেকে আনুমানিক ৩লক্ষ টাকার গাছের টুকরো জব্দ করেন।

    এদিকে অভিযানের বিষয়ে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন,পরিবেশ রক্ষার স্বার্থে এই অভিযান অব্যহত থাকবে এবং জব্দকৃত লাকড়ি অফিসে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.