বোয়ালখালীর কাঙ্খিত উন্নয়নে প্রকৌশলী বিজয় কুমারকে জয়যুক্ত করুন : অ্যাড. রানা দাশগুপ্ত

চট্টগ্রাম সনাতনী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের প্রকৌশলী বিজয় কুমার একজন সৎ, সুশিক্ষিত ও অসাম্প্রদায়িক মানুষ। তিনি অতীতেও জনপ্রতিনিধি হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রাজনীতি করে গণমানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি বোয়ালখালীর কাঙ্খিত উন্নয়নের স্বার্থে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে যোগ্যপ্রার্থী প্রকৌশলী বিজয় কুমার চৌধুরীকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

তিনি গতকাল ২৬ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ ও বোয়ালখালী) স্বতন্ত্র পদপ্রার্থী ফুলকপি প্রতীক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণের সাথে চট্টগ্রাম সনাতনী সমন্বয় পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বিমল কান্তি দে ও অ্যাড. চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু ও শ্রীপ্রকাশ দাশ অসিত, চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সঞ্জীব নাথ, সভাপতি নিউটন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ, বায়েজিদ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়ানজী, সাধারণ সম্পাদক শিমুল দে, চকবাজার থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তি, সাধারণ সম্পাদক সুজন বল, পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী প্রমুখ।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.