এবার লাইসেন্সবিহীন ডাম্পার ধরতে মরিয়া ইউএনও মিল্টন বিশ্বাস

তুফান গতিতে চলছে ইউএন'র' অভিযান

 

সৈয়দ আককাস উদদীন 
চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি খেকোদের পরাস্ত করার পাশাপাশি এবার তাদের ব্যবহৃত ডাম্প ট্রাকগুলিও রেহায় পাচ্ছেনা ইউএনও মিল্টন বিশ্বাসের হাত থেকে।

লাইসেন্স বিহীন ডাম্প ট্রাক চালানোর অপরাধে তিনজকে দেয়া হয়েছে অর্থদণ্ড।

বুধবার ৭ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে উপজেলার  ছদাহার ঠাকুরদীঘি এলাকায় বেপরোয়া ও লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ীর চালকদের এই অর্থদণ্ড দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন কাগজপত্র বিহীন ডাম্পার গাড়ীর চালক সোহেল, হামিদ ও সিফাত নামে তিনজন চালক।

তাদের প্রত্যেককে ৫হাজার করে মোট ১৫হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন-মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে জরিমানা করে মুচলেখা নিয়ে সতর্ক করা হয়।

তিনি আরো বলেন,এই অভিযান থামবেনা এটা চলমান থাকবে জনস্বার্থে।

অন্যায় কোন আবদার কিংবা কার্যক্রমে এই জনপদে বিন্দুমাত্রও বরদাস্ত করা হবেনা।

মন্তব্য করুন

Your email address will not be published.