চট্টগ্রামের সাতকানিয়ায় চেকের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
৭ই মার্চ(বৃহস্পতিবার) সকালে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডের আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল খালেক এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল মফজলের ছেলে।
চেক প্রতারণা মামলার বাদী আবু নাসেরের ছোট ভাই যুবলীগনেতা আবুল কালাম বলেন,আমার ভাই আবু নাসের থেকে ১০লাখ টাকা আত্মসাৎ করলে আমরা খালেকের দেয়া জামানতের চেক আর যাবতীয় ডকুমেন্টস দিয়ে মামলা করলে মাননীয় আদালত তাকে সাজা দেয়।
আর সেই সাজামূলে সাতকানিয়া থানার এসআই রাজু তাকে গ্রেফতার করেন।
আমরা পারিবারিক ভাবে তাকে গ্রেফতার করায় সাতকানিয়া থানাপুলিশকে ধন্যবাদ জানাই।
অপরদিকে গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেককে কোর্টে চালান করা হয়েছে বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানার ডিউটি অফিসার মো:সিরাজুল ইসলাম।