চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় বৃষ্টি ধর (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) ২টার দিকে গোয়ালপাড়া এলাকার ব্রজদাম মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেন তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিক কিছুই জানা যায়নি।

নিহত বৃষ্টি ধর রতন ধরের স্ত্রী। তার একটা ১০ মাসের বাচ্চা রয়েছে।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মন্দির থেকে পূজা দিয়ে এসে বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বৃষ্টি। এর পরে দুই ঘণ্টা ধরে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় রতন ধরের ছোট ভাইয়ের স্ত্রী সোমা জানালা দিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলছে বৃষ্টির দেহ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানান, পরিবার থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত গৃহবধূর পরিবার ও প্রতিবেশীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শুরু করব।

মন্তব্য করুন

Your email address will not be published.