বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে ৩ লাখ টাকা

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ২ লাখ ৯৬ হাজার ১শ টাকা।

গতকাল বৃহস্পতিবার মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে এ টাকা ব্যাংক হিসেবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।

তিনি বলেন, জুন অর্থ বছরের হিসাবের জন্য এবার দুই মাসের মাথায় দানবাক্সের টাকা গণনা করা হয়েছে।

এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবং রক্ষিত টাকা গণনা শেষে তা ব্যাংক হিসেবে জমা দেওয়া হয়।

দানবাক্সের টাকা গণনা সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা মু. আব্দুল মুত্তালিব, মুয়াজ্জিন ইয়াকুব আলী, খাদেম আয়ার, মো. আছফিকুল আলম, মো. ইব্রাহিম চৌধুরী, মো. ইয়াছিন চৌধুরী, মুসল্লী মাহফুজুল হক, ফরিদুল আলম, নুরুল আবসার, মো. সেলিম, নুরু বক্স, থানার এএসআই রহুল কুদ্দুস, কনস্টেবল মো. সোহাইল ও মো. আমির।

মন্তব্য করুন

Your email address will not be published.