রাউজান নোয়াপাড়া পথেরহাট বাজারের বটনের দোকানের সামনে কাপ্তাই সড়ক পারাপারের সময় দ্রুতগতির সিএনজির ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে।
মঙ্গলবার সকাল ৭টায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার নাম গৌরহরী দে (৬০)। তিনি সবজি ব্যবসা করতেন।
তিনি নোয়াপাড়া ১ নম্বর ওয়ার্ডের ডুল্লাপাড়া অপর্না চরন কবিরাজের বাড়ির বাসিন্দা। নিহত ব্যক্তির দুই ছেলে দুই মেয়ে রয়েছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।