ওমরাহ পালনে সৌদি আরবে সুজন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ।

আজ সোমবার বিকাল ৩টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরবের পবিত্র নগরী মক্কা শরীফের উদ্দেশে যাত্রা করেন।

যাওয়ার প্রাক্কালে তিনি বলেন, গত ২০ বছরেরও অধিক সময় ধরে পবিত্র রমজান মাসে ওমরাহ করে আসছি। মনটা খুব ছটফট করছে আল্লাহর ঘরটা একনজর দেখে আসার জন্য। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসতে পারি।

মন্তব্য করুন

Your email address will not be published.