চট্টগ্রামে মাদকসহ ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রোর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান।

মো. রাশেদুজ্জামান জানান, ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ দুজন এবং ভ্রাম্যমাণ আদালতের মামলায় ৭০০ গ্রাম গাঁজাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দীল মোহাম্মদ (৩৩) ও মো. আজিজকে (১৯) নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে গাঁজাসহ গ্রেপ্তার ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.