বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকৃত লরি গাড়ীর সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ২ টা ২০ মিনিটের দিকে আনোয়ারা – বাঁশখালী পিএবি প্রধান সড়কের সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমার (নতুন দিঘী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে নিহত হন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার কন্যা সন্তান রশ্মি বড়ুয়া (৩) ও মহেশখালী হোয়ানক কেরুনতলী নয়াপাড়ার ওয়াসিফ রায়হান (২৫)।

এ ঘটনায় আহতরা হলেন, মহেশখালী হুয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি চালক জাবের (১৯)।

এ বিষয়ে ঘটনা স্থলে থাকা রামদাস হাট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ শাখাওয়াত হোসনের সাথে বেশ কয়েক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।

ম

মন্তব্য করুন

Your email address will not be published.