দীঘিনালায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

 

দীঘিনালা প্রতিনিধি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) বিস্তার রোধে খাগড়াছড়ির দীঘিনালায় বিনা মূল্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫মে (বুধবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউপির চেয়ারম্যানগন এবং প্রেসক্লাবের সভাপতির হাতে স্বাস্থ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। স্বাস্থ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে ৫০০টি মাস্ক, ৫টি হ্যান্ড স্যানিটাইজার, ২১৬ টি মিনি লাক্স সাবান প্রদান করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম বলেন, কোভিট-১৯ বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে আমরা সে মোতাবেক কাজ করছি। এ সময় তিনি উপজেলা বাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.