করোনা পরিস্থিতির মধ্যেই ৬০ জন মাদ্রাসা ছাত্র পেল বিশেষ ঈদ উপহার। ঠাকুরদিঘী ব্লাড ব্যাংক এ উপহার দিয়েছে।
শুক্রবার (৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরদিঘী স্টেশনে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা ছাত্ররা সবসময় অবহেলিত থাকে। তাদের কথা চিন্তা করে ঠাকুরদিঘী ব্লাড ব্যাংকের নেওয়া এই উদ্যোগ প্রশংসনীয়।