সাংবাদিকদের ধমক দেবেন—এটা সভ্য রাজনীতির কথা নয় : ডা. জাহিদ

 অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবি আদায়ের চেষ্টা করেন—এগুলো তো সভ্য আধুনিক দেশে হয় না ভাই। কথগুলো যদি পক্ষে যায় তাহলে ভালো, আর বিপক্ষে গেলে সাংবাদিকদেরকে ধমক দেবেন —এটাতো তো সভ্য রাজনীতির চর্চা নয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় মুগ্ধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উত্তরা পশ্চিম থানা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আইন মানবেন কিন্তু তালগাছটা আমার, স্বৈরাচারীর মতো কথা বলার চেষ্টা করবেন—এইটা তো হয় না।

সাংবাদিকরা লিখলে তাদের ধমক দিয়ে আবার বলবেন—কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটা তো হতে হয় না। কথা যদি আবার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা আবার বিপক্ষে যায় তাহলে ধমক দেবেন এই সমস্ত সাংবাদিকদেরকে, এটাতো কোনো সভ্য রাজনীতির কথা নয়।

তিনি বলেন, আমরা কিন্তু সত্যিকার অর্থে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ১৭ বছর স্বৈরাচার দাপিয়ে বেড়িয়েছে কিন্তু টিকে থাকতে পারে নাই।

আপনারা যারা ধমক দেওয়ার চেষ্টা করছেন মানুষকে এবং মব করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন—জনগণ চুপচাপ বসে আছে কিন্তু ভাবার কারণ নাই, জনগণ সেটি বোঝে না, জনগণ বুঝে এবং সুযোগ মতো ঠিকই ফুসে উঠবে। তখন কি পরিণতি হবে, অতীত থেকে শিক্ষা নেন। কাজেই সেদিকে যেয়ে আসুন সবাই জনগণের অধিকার দ্রুততম সময়ে ফেরত দেওয়ার জন্য আওয়াজ তুলি।

মন্তব্য করুন

Your email address will not be published.