সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনে ইজারা নয়, জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি পরিবারের ঐক্যবদ্ধ আহ্বান

 

সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসন কোন ব্যক্তি বা গোষ্ঠীর ইজারাকৃত জমিন নয়—এটি বাংলাদেশের জনগণের মালিকানাধীন একটি গণতান্ত্রিক আসন। এই আসনে কারও একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা স্পষ্টতই পাকিস্তানি শাসকগোষ্ঠীর ধারাবাহিক মনোভাবেরই বহিঃপ্রকাশ—এমনই মন্তব্য করেছেন সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির তরুণ ও প্রবীণ নেতারা।

 

সম্প্রতি একটি ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক ছাত্রনেতা মোজাফফর আহমেদ। তিনি বলেন, “এই আসনে কাউকে ইজারা দেওয়া হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং স্বাধীনতা বিরোধী শক্তির কবল থেকে জনগণকে মুক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।”

 

তিনি আরও বলেন, “বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের অধিকার নিয়ে সচেতন করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি পরিবার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

 

সভায় তিনি স্পষ্ট করে দেন, সাতকানিয়া-লোহাগাড়ায় সন্ত্রাস বা মাদকসেবীদের কোনো ঠাঁই হবে না। “আপনারা ভয় পাবেন না। কোনো সন্ত্রাসী আঙুল তুললে আপনারা চারটি আঙুল দেখিয়ে তার জবাব দিন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন এবং প্রশাসনকে সহায়তা করুন”—এমন সাহসী বার্তা দিয়ে তিনি উপস্থিত জনতার মাঝে আশার সঞ্চার করেন।

 

মোজাফফর আহমেদ আরও বলেন, “আমি আছি আপনাদের পাশে। আমাদের লক্ষ্য একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক সাতকানিয়া-লোহাগাড়া গড়া। যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই দিকেও সতর্ক থাকতে হবে।”

 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ফিরে এসেছে রাজনৈতিক আস্থার নতুন জোয়ার। বিশ্লেষকদের মতে, এ ধরনের নেতৃত্বই তৃণমূল রাজনীতিতে জনগণের ভরসা ফিরিয়ে আনতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.