মিতু কান্ডে এসপি বাবুল আটক!

 

নিজস্ব প্রতিবেদক:

পাঁচ বছর আগে চট্টগ্রামে মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পিআইবি।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা বাবুল আক্তারের সাথে মিতু হত্যা নিয়ে কথা বলেছেন।
মঙ্গলবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। জানান বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদে মিতু হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতা পায় পিআইবি।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।
ঘটনার সময় পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের কিছুদিন পর বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের জন্য বাবুলকে দায়ী করেন। প্রথম দিকে মামলাটি ডিবি তদন্ত করলেও ২০২০ সাল থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।

মন্তব্য করুন

Your email address will not be published.