আনোয়ারায় গ্যাস সিলিন্ডারে দগ্ধ দুজনের মৃত্যু
আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) ও শনিবার (১৫ মে) রাতে তাদের মৃত্যু হয়।
শনিবার (১৫ মে) রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় আবদুর রহমানের।
এর আগে শুক্রবার (১৪ মে) রাতে মৃত্যুবরণ করেন আরব আলী।
গত রোববার (৯ মে) সন্ধ্যায় বরুমচড়া ৫ নম্বর ওয়ার্ডের ইসহাক সওদাগর বাড়ির আহমদ হোসেনের ঘরে ইফতারের আগে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হন ৪ জন।
তারা হলেন- আবদুর রহমান (৬২), মো. আরব আলী (৫০), মো. ফরহাদ (১৯) ও তানজিনা আক্তার (২৫)। এদের মধ্যে তানজিনা আক্তার (২৫) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।