কুমিল্লা:পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবক, লুটপাটও ভাংচুরের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক 

 

কুমিল্লার নাঙ্গল কোট এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর ও ভাংচুর করে ছিনিয়ে নেয়া হয়েছে নগদ টাকাসহ মোবাইল।

 

চলতি মাসের ১১ই ডিসেম্বর কুমিল্লার নাঙ্গল কোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পদুয়ায় জালাল আহমদের ছেলে আল আমিন(৪০)সাথে একটি নাল জমিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

 

ঘটনার বিষয়ে কুমিল্লার নাঙ্গল কোট থানায় ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার আলমগীর হোসেন(৪৮) জাফর আহমদ(৬০) আব্দুল্লাহ আল বাকি জুয়েল,জুনায়েদ হোসেন রুবেল।

 

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, জালাল আহমদ ও জালাল আহমদের ছেলে আল আমিনের সাথে আলমগীর হোসেন(৪৮) জাফর আহমদ(৬০) আব্দুল্লাহ আল বাকি জুয়েল,জুনায়েদ হোসেন রুবেলদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত ১১ই ডিসেম্বর দুপুরে উপরোক্ত ব্যক্তিগণ সন্ত্রাসী কায়দায় কোমর থেকে পিসপিস্তল বের করে ৫০হাজার টাকা চাঁদা দাবী করলে, ওই চাঁদা দাবীর দৃশ্য মোবাইলো ধারণ করলে মূলত সন্ত্রাসী হামলা করে আম আমিনকে আহত করে মোবাইলসহ নগদ ১লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.