হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির

 

 

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা

 

১২ই ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় দক্ষিণ চট্টগ্রামের কেরানী হাটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের নেতৃত্বে সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি আয়ুব আলী।

মিছিলে জেলা সেক্রেটারি ডি. এম আসহাব উদ্দিন সহ জেলার সকল স্তরের ছাত্রজনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.