চট্টগ্রাম সংবাদ’র খবর প্রকাশ:গরলা খালের সেই সেচ প্রকল্পের অনুমোদন বাতিল
নিশ্চিত করেছেন বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী-
সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পার্শ্বে নয়াখাল ও গরলা খাল সংলগ্ন এলাকায় পরিচালিত সেচ প্রকল্পের অনুমোদন বাতিল হচ্ছে।
মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন ‘চট্টগ্রাম সংবাদ’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গরলা খাল–নয়াখালকে কেন্দ্র করে পরিচালিত এই সেচ প্রকল্পটি ১৯৮১ সাল থেকে বোরো আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রকল্প ব্যবস্থাপক বশির আহাম্মদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ওবায়দুল ও আবছারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে কৃষকেরা নির্বিঘ্নে সেচ সুবিধা পেয়ে আসছিলেন।
বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন,শর্ত বহির্ভূত কাজ করায় ফোরকানদের দেয়া স্কীম প্রকল্পটি শুধু জব্দই নয় পরবর্তীতে তাদের নামে এই প্রকল্প আর ইস্যু হইবেনা,এবং তাদের চুক্তি বিএডিসির পক্ষ থেকে বাতিল করা হয়েছে।
উল্লেখ্য: সম্প্রতি সেচ প্রকল্পটি স্কীম কৃষি কাজে ব্যবহৃত ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৮ এর শর্ত লঙ্ঘন করেছেন। উক্ত লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তোলে ধরে ১৯শে ডিসেম্বর চট্টগ্রামের আঞ্চলিক সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদ’র অনলাইন ভার্সনে এবং জাতীয় দৈনিক সকালের সময়ের প্রিন্ট ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়।ফলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান যৌথবাহিনীসহ অভিযান চালিয়ে সেচ প্রকল্পটির পানি উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেন এবং নির্মিত বাঁধটিসহ কেটে দেন।