বাঁশখালীতে ১টি রিভলভার, ২টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুধ ও কার্তুজ উদ্ধার উদ্ধার করেছে র‍্যাব

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব-৭, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা জোরদার করার হয়েছে এবং বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

 

এছাড়াও প্রতিটি নির্বাচনী আসনে গত ৮ ফেব্রয়ারী থেকে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি নির্বাচনী টহল দল বাশঁখালী এলাকায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সরল এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি তৈরি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং ৪টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

 

আটককৃতদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা র‌্যাব-৭ চট্টগ্রামের
সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.