রণক্ষেত্র খুলনা, গুরুতর আহত -৯ জন

 

খুলনা প্রতিনিধি 

খুলনায় দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। জানা গেছে, এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কমপক্ষে ৯ জন আহত হন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে আমরা পৌঁছেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসার জন্য খুলনায় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.