চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ : পাহাড় বাঁচাতে রক্ত দিতে হল বারবাকিয়া রেঞ্জকে

ভাংচুর করা হয় বিট কর্মকর্তাদের মোটর সাইকেল-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পেকুয়ায় বারবাকিয়া রেঞ্জ অফিসের আওতাধীন টেস্টিং ডালার মুখ এলাকায় বালুর গাড়ি জব্দ করাকে কেন্দ্র করে বালু খেকোদের হামলায় আহত হন বন কর্মকর্তা ও কর্মচারী।

শনিবার রাত ২টায় উপজেলার টেটং ইউনিয়ন ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, টৈটং বিট কর্মকর্তা আহসান হাবিব, ও স্টাফ মোক্তার মাঝি।এই বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, রাত ২টায় ট্রাকে করে বনভূমির অভ্যন্তর থেকে বালু পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে- স্থানীয় কিছু প্রভাবশালী বালু খেকোরা আমাদের উপর হামলা করে এবং মটর সাইকেল ভাংচুর করেন,মূলত ডাম্পার ট্রাক ছাড়িয়ে নিতে আমাদের উপর পরিকল্পিত হামলা করেন একটি মহল।তিনি আরো বলেন ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এদিকে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে (আহত) উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

 

স্থানীয় লোকজন বলেন গত ১৯ ফেব্রুয়ারী বারবাকিয়া রেঞ্জ অফিসের অধীনে অবৈধ বালি পাচারের সময় দুটি ডাম্পট্রাক জব্দ করা হয়। আটককৃত গাড়ির নম্বর চট্টমেট্রো-অ-০১৪৪ এবং চট্টমেট্রো-য়- ৫৭৩ ।

 

স্থানীয়রা আরো বলেন, মূলত বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানকে কোনমতেই স্থানীয় বনদস্যুরা জব্দকৃত ডাম্পার ট্রাক গুলি ছাড়িয়ে নিতে ম্যানেজ করতে না পারায় পরিকল্পিত ভাবে খালেকুজ্জামান ও বিট কর্মকর্তা এবং স্টাফের উপর এই হামলা চালায়।

 

এখানকার বালুখেকো আর পাহাড়কেখোদের কোনরকম ম্যানেজ করতে পারছেননা বারবাকিয়া রেঞ্জ কর্তৃপক্ষকে ফলে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।

মন্তব্য করুন

Your email address will not be published.