মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের আলুটিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। এ সময় সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত আবুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.