কক্সবাজার দক্ষিণ বনবিভাগ :পানের ছড়া রেঞ্জে আবারো অভিযান

জব্দ করা হয় কর্তিত গাছ ও বালি উত্তোলনের সরঞ্জাম -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ পানের ছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলামের নেতৃত্বে কর্মরত স্টাফরা মিলে শুরু থেকে চলছে অবৈধ বালি উত্তোলন ও পাহাড়কাটা এবং অবৈধ গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

 

তারই ধারাবাহিকতায় পানেরছড়া রেঞ্জের পানেরছড়া
বিটের শহীদ তানজিম ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের সামনের সংরক্ষিত বনের এলাকা  থেকে কর্তন করা গাছ জব্দ করা হয়।

 

আজ ৭ই মার্চ(শনিবার) বিকালে রেঞ্জের পানেরছড়া বিটের শহীদ তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনের সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশে অভিযান চালিয়ে সৃজিত সামাজিক বাগানে অবৈধভাবে কর্তিত ২০ঘনফুট আকাশমনি গাছ জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

 

অপরদিকে একই দিনে একই রেঞ্জের পানেরছড়া বিটের চাইল্লাতলী ও কাটিরমাথা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে রেঞ্জের  নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে বালি উত্তোলনের সরঞ্জাম বেলচা, ১২০ ফুট লম্বা লতা পাইপ জব্দ করা হয়।

এদিকে পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন,কর্তিত গাছ জব্দ এবং বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হলেও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কাজ প্রক্রিয়াধীন।

 

তিনি আরো বলেন -আমরা কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সম্মানিত ডিএফও স্যারের নির্দেশে- কোন রকম বন সংক্রান্ত অপরাধকে ছাড় দিতে রাজি নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.