নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
একতা ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন।
একতা ফাউন্ডেশনের উদ্দ্যোগে পূর্ব নাসিরাবাদ তুলাতলী বাজার প্রাঙ্গণে সংগঠনের কার্যালয়ে ইফতার মাহফিল ও সেচ্ছাসেবীদের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম হাসান আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, উপদেষ্টা আব্দুল বাতেন, ফয়েজ আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, মোঃ তোফাজ্জল হোসেন, সদস্য আজিজ আজম, মোঃ ইদ্রিস কালু, মোঃ ইমন হোসেন, মোঃ কাউছার, মোঃ সাইফুল, মোঃ মিজান, নাছিমা বেগম, খুরশিদা বেগম প্রমূখ।
এসময় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন পক্ষথেকে মৃত ব্যক্তির গোসল, দাফন-কাপনে সংযুক্ত সেচ্ছাসেবীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পরে, মাওলানা নুর মোহাম্মদ পরিচালনায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এসময় ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ফাউন্ডেশনের কার্যক্রম প্রসারিত হবে এ আশাবাদ করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।