সাতকানিয়া -বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট দক্ষিণ পাশে মডেল মসজিদের কাছে ঈগল বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে ।

নিহত আনিল রুদ্র (৫০) বাঁশখালী উপজেলার কালিপুর সুপুরে দোকান এলাকার দেবন্দ রুদ্রের ছেলে।

আহত সজিব রুদ্র (৩০), ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাপেল রুদ্রের ছেলে। তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় আনিল রুদ্র শ্বশুরবাড়িতে পূজায় অংশ নিতে যাওয়ার পথে সাতকানিয়া রাস্তার মাথা দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজারগামী একটি ঈগল বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করে জব্দ করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.